ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজর নবীনবরণ অনুষ্ঠিত

১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩০ PM

© টিডিসি ফটো

উৎসব, উৎসাহ ও উদ্দীপনায় শিক্ষাজীবনকে আরো বর্ণিল করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের (ডি আই সি) নবীন বরণ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) কলেজের ৭১ মিলনায়তনে তা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো: জহিরুল ইসলাম (অব.), এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি  ছিলেন মাধ্যামিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা র্বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। অনুষ্ঠানে বিশেষ ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুজ্জামান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস এফেয়ার্স-এর পরিচালক সৈয়দ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ জহিরুল ইসলাম ড্যাফোডিল পরিবার কর্তৃক পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। এ জন্য  তাদের পছন্দের বিষয়েই পড়ালেখা করা এবং তাতে ভাল ফলাফল অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন। পাশাপাশি এ বিষয়ে তিনি অভিভাবক, প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের সঠিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কলেজের শিক্ষার্থীদের কর্তৃক পরিবেশিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থী তাদের নাচ, গান, আবৃত্তিসহ বিভিন্ন কৃতিত্ব প্রদর্শন করেন। 

ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬