বাকৃবিতে ‘ক্যানভাসে’র চিত্র প্রদর্শনী

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৩ PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সৌখিন চিত্রশিল্পীদের সংগঠন ‘ক্যানভাস’র উদ্যোগে দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে ৪৮ চিত্রশিল্পীর বিভিন্ন বিষয়বস্তুর প্রায় ১০০টি ছবি প্রদর্শন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কেবি নৈশ্য বিদ্যালয়ের শিশুরা এই চিত্র প্রদর্শনীতে ছবি এঁকেছেন। এসব ছবিতে ফুটে উঠেছে বর্তমান বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা (রিফাত হত্যাকান্ড, শিশু নির্যাতন), নারী নির্যাতন, অসাম্প্রদায়িক বাংলাদেশ, গোধূলি বেলা, বিশ্ববিদ্যালয়ের প্রকৃতিসহ নানা বিষয়বস্তু। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ চিত্র প্রদর্শনীতে ছবি দেখার জন্য ভীর করে।

কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হকের সার্বিক তত্ত্বাবধানে চিত্র প্রদর্শনীর আহবায়ক হিসেবে ছিলেন অরণ্য সাদেকুর রহমান এবং সমন্বয়ক হিসেবে ছিলেন তামান্না ইসলাম।

মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬
৬ লেনে উন্নীত হচ্ছে বগুড়া-জয়পুরহাট-দিনাজপুরের হিলি মহাসড়ক, …
  • ১৮ নভেম্বর ২০২৬
এ বছর গবেষণায় বরাদ্দ ছিল ২২৬ কোটি টাকা, এখন পর্যন্ত খরচ ৫৬ …
  • ১৮ নভেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধা…
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হস্তক্ষেপ থেকে সরে…
  • ১৮ নভেম্বর ২০২৬