সারা বিশ্ব একদিন বাংলা ভাষা শিখবে: নওফেল

০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৩ PM

© ফাইল ফটো

বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে শিগগিরই উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সারাবিশ্বের মানুষ একদিন বাংলা ভাষা শিখবে- এই মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর টিএনটি আদর্শ হাই স্কুল মাঠে হুয়াওয়ে বাংলাদেশ টেকনোলজিসের আয়োজনে কড়াইল বস্তির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এছাড়া বিশেষ অতিথি ছিলেন হুয়াওয়ে বাংলাদেশ টেকনোলজিসের সিইও জেন জিংজুন।

উপমন্ত্রী বলেন, আমাদের প্রয়োজন নিষ্ঠা একাগ্রতা ও কঠোর পরিশ্রম। চায়না একদিন বাংলাদেশের মত ছিল কিন্তু চেষ্টা ও সাধনার মাধ্যমে আজ চায়না পৃথিবীর শক্তিশালী অর্থনীতির দেশ।

লি জিমিং বলেন, বাংলাদেশ চীনের উত্তম প্রতিবেশী। দুই দেশের বর্তমান সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক দুই দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ সব ক্ষেত্রে ডিজিটাল হওয়ার স্বপ্ন দেখছে। হুয়াওয়ে এ কার্যক্রমের অংশ হতে চায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬