মো. আবু রায়হানের দুটো কবিতা

৩০ আগস্ট ২০১৯, ০৫:১৪ PM
আবু রায়হান

আবু রায়হান

ভুলিনি

কথা হয় না বলে ভেবো না ভুলে আছি
যতই দুরে থাকি মনটা তো কাছাকাছি
ভুলে থেকেও মনে রাখা যায় অবলীলায়
হৃদয়ের লেখা যায় না মুছে লিখিনি শিলায়

যে হৃদয়ে জাগে গভীর ভালোবাসার নেশা
বুদ হয়ে আছি তাকে পেতে দিবস ও নিশা।
দূরত্ব,সময় কষ্ট বাড়ায় দেয় না স্মৃতি ভুলিয়ে
কতদিন রাখবে আমায় অবহেলায় ঝুলিয়ে।

আমার আবেগ ভালোবাসা এতোটা অদামী?
হৃদয়ের গহীনে লেখা নাম জানে অন্তর্যামী।
কতটা দুর্ভোগ পোহালে আসবে সেই দিন
ভালোবাসায় জড়িয়ে তুমি শোধিবে ঋণ।

মুখোশ

আমি সব দিয়ে হতে পারি রিক্ত
হোক তোমারই সব অর্থ বিত্ত।
আমি না হয় পথে পথে ঘুরি
পথটায় বানায় আমার বাড়ি।
তবুও খুশি তো? খুশি তোমার মন,
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা,
ছলনার চেয়ে, ভালো ছন্নছাড়া জীবন!

শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬