ছাত্রলীগের মাসিক ম্যাগাজিন ‘জয় বাংলা’ আসছে

২৮ আগস্ট ২০১৯, ০৮:০০ PM

ছাত্রলীগের নিজস্ব প্রকাশনা মাসিক ম্যাগাজিন ‘জয় বাংলা’ আসছে। ‘রক্তাক্ত আগস্ট’ শিরোনামের বিশেষ সংখ্যা দিয়ে আত্মপ্রকাশ করবে ম্যাগাজিনটি। আগামী ৩১ আগস্ট গণভবনে এ মাসিক ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের নিজস্ব নিউজ পোর্টাল ‘বিএসএলনিউজ’ থেকে প্রকাশিত হতে যাচ্ছে সংগঠনটির নিজস্ব এ মাসিক ম্যাগাজিনটি। এ প্রসঙ্গে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বাংলাদেশ জার্নালকে বলেন, সারা বাংলাদেশে ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আমরা ‘জয় বাংলা’ মাসিক ম্যাগাজিনটি বের করতে যাচ্ছি। এতে স্থান পাবে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিভাবান কর্মী, সাবেক-বর্তমান নেতৃবৃন্দ ও দেশ-বিদেশের স্বনামধন্য কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের লেখনী- সাহিত্যকর্ম।

ম্যাগাজিনটির প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করবেন। সংগঠনের প্রচার সম্পাদক শফিকুল আলম রেজা এটির প্রকাশক এবং গণযোগাযোগ সম্পাদকের একটি টিম এটির সম্পাদনাসহ সামগ্রিক কাজ করবে।

মন্ত্রণালয়ে আদ‌্-দ্বীনের আপিল, নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আবেদন
  • ২৫ জুন ২০২৬
চবি শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা: সভাপতি রনি, সেক্রেটারি খ…
  • ২৫ জুন ২০২৬
অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বললেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসাম…
  • ২৫ জুন ২০২৬
ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র…
  • ২৫ জুন ২০২৬
চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬