কবিতা: মনে পড়ে

১৯ আগস্ট ২০১৯, ০৫:৪১ PM

© টিডিসি ফটো

আছো এখন ভীষণ ভালো, লাগে নাতো একা,
আমার কাছে হয়তো তোমার একা থাকা শেখা।
নিঃসঙ্গতার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে জীবন,
অনাদরে অবহেলায় আছি কোথাও নির্জন।

ভেবে দেখ যখন ছিলে আমার পাশে হেসে,
মান অভিমান দুঃখ ভুলে শুধুই ভালবেসে।
কত খুশির দিনগুলো ছিল, রাতটা নিঝুম
আলাপনে কেটে যেতো কত রাতই নির্ঘুম।

পুরনো সেই অভ্যাস রয়ে গেছে এখন,
রাত্রি জাগা একাকী কষ্ট লাগে ভীষণ।
আমার মতো এখন তোমার কেউ কি নেয় খোঁজ?
গান কবিতা শুনিয়ে তোমায়, ঘুমিয়ে দেয় রোজ।

তার গানের গলা ভীষণ! লাগে তোমার ভালো?
দেখতে বুঝি একশতে এক, গানে আছে তালও?
কত কথা পেটে জমা রাখতে তুমি খুব,
কল দিয়ে শুনিয়ে দিতে থাকতাম চুপ।

ভিডিও কলে কথা বলতে, দিতে মধুর হাসি?
এখনো কেন তোমায় এতো ভালোবাসি!

চবি শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা: সভাপতি রনি, সেক্রেটারি খ…
  • ২৫ জুন ২০২৬
অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বললেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসাম…
  • ২৫ জুন ২০২৬
ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র…
  • ২৫ জুন ২০২৬
চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃ…
  • ২৫ জুন ২০২৬