মিরপুরে অমৃতবর্ষিণীর বসন্ত উৎসব ২৩ ফেব্রুয়ারি

২০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৭ PM

© ফাইল ফটো

‘সূর্য-ঘড়ি সাত সকালে, ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গুণে আজ কার? বাসন্তিরা সবুজ টিপে, লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার।’ বাঙালি সংস্কৃতিতে বসন্তের শাশ্বত রূপ চিরকালীন। সেই চিরকালীন উৎসব উদযাপন করার উদ্যোগ নিয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান 'অমৃতবর্ষিণী'।

অমৃতবর্ষিণীর সংগীত বিদ্যায়তনের উদ্যোগে আগামী ১১ ফাল্গুন বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। এদিন সকাল সাড়ে ৭ টায় মিরপুর-১১, ব্লক-এ, রোড-৬, প্লট-৫ এ উৎসব শুরু হবে।

দেশের প্রথিতযশা দুই গুণী সঙ্গীতজ্ঞ আজাদ রহমান এবং বিশিষ্ট চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন ডীন অধ্যাপক মতলুব আলী অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ট্যাগ: উৎসব
নড়াইলে বিএনপির মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলা, নিহত ২
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপি-শ্রমিক দল-য…
  • ১৮ নভেম্বর ২০২৬
সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসং…
  • ১৮ নভেম্বর ২০২৬
চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬