মাহবুবুল হক শাকিল পদকের জন্য কবিতার বই আহ্বান

২৯ অক্টোবর ২০১৮, ০৭:২৬ PM
কবি ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিল

কবি ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিল © টিডিসি ফটো

কবি ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্মরণে দ্বিতীয়বারের মতো প্রদান করা হচ্ছে মাহবুবুল হক শাকিল পদক। এজন্য জন্য বই আহ্বান করা হয়েছে। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত ৪০ বছরের কম বয়সী কবিদের বই মাহবুবুল হক শাকিল সংসদের ঠিকানায় পাঠাতে হবে।  ২০ নভেম্বর পর্যন্ত বই পাঠানো যাবে। 

মাহবুবুল হল শাকিল পদকের জন্য বাংলাদেশের জীবিত নাগরিক মনোনীত হবেন। তবে মনোনীত হওয়ার পরে কেউ মৃত্যুবরণ করলে এই শর্ত প্রযোজ্য হবে না। এই পদকের অর্থমূল্য ১ লাখ টাকা। 

প্রাথমিকভাবে একটি কমিটি পদকের জন্য কবিদের বাছাই করবেন। পরে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলী বাছাইকৃতদের মধ্য থেকে পদক প্রদানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। বাছাইয়ের জন্য বইয়ের পাঁচটি কপি ও বয়সের প্রমাণস্বরূপ পরিচয়পত্র বা পাসপোর্টের কপি প্রদান করতে হবে।

বই পাঠানোর ঠিকানা: নজীর আহমদ সিমাব, সহকারী পরিচালক, ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি), তৃতীয় তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোবাইল: ০১৭১২০৭২৪৭৪। 

মাহবুবুল হক শাকিল ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি।  তার প্রকাশিত বইগুলো হলো- ‘খেরোখাতার পাতা থেকে’, ‘মন খারাপের গাড়ি’ ও ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’।

২০ ডিসেম্বর প্রয়াত এই কবির জন্মদিনে একজন তরুণ কবিকে এই পদক প্রদান করবে মাহবুবুল হক শাকিল সংসদ। এর আগে ২০১৭ সালে একজন তরুণ কবিকে এ পদক দেওয়া হয়। ভবিষ্যতে পদকের সংখ্যা ও বিষয় বাড়ানোর চিন্তা রয়েছে সংসদের।

হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬