এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩১ আগস্ট ২০২৬, ০৮:০৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৫ PM
এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত

এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত © সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার, ঘুষ, চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের পৃথক অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন এনএসআইর অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন এবং যুগ্ম পরিচালক বদরুল আহমেদ।

সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তারের দাখিল করা আবেদনে বলা হয়, অভিযুক্ত দুই কর্মকর্তা বর্তমানে দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তাদের বিদেশ গমনে আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন। অনুসন্ধান চলাকালে তারা বিদেশে পালিয়ে গেলে পাচারকৃত অর্থ উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে।

অভিযোগের বিবরণী থেকে জানা যায়, এনএসআইর অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি ও জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। অন্যদিকে সংস্থাটির যুগ্ম পরিচালক বদরুল আহমেদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের একটি অভিযোগ তদন্তাধীন রয়েছে।

আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা এবং দুদকের দাখিল করা যাবতীয় নথিপত্র পর্যালোচনা করে আবেদন দুটি মঞ্জুর করেন এবং উভয় কর্মকর্তার দেশত্যাগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

‘মবের শিকার’ প্রধান শিক্ষককে দায়িত্বে থাকার নির্দেশ হাই কোর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুদকের ব্রিফিং ইস্যুতে আসিফ মাহমুদের রিট খারিজ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: উপাচার্য 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬