ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আইনজীবী আশরাফুলের

১৬ আগস্ট ২০২৬, ০৩:১৮ PM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্টদের কাছে এই নোটিশ পাঠিয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) তিনি নোটিশটি পাঠান।

নোটিশে হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’

আরও পড়ুন: অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

এদিকে চলতি বছর দেশে হামের প্রকোপ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামের বিষয়ে হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮০৩টি শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু মারা গেছে। অর্থাৎ হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ওই সময়ে মোট ৯০২টি শিশু মারা গেছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬