স্ত্রীসহ বিমান বাহিনী সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ

৩০ মার্চ ২০২৬, ০১:১৫ PM
 বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান

বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান © সংগৃহীত

বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের সহকারি পরিচালক মাহমুদুল হাসান পৃথক দুটি আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা করদাতা।

মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মূল আয়কর নথি খোলার সময় থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন। এর আগে গত ৬ মে আব্দুল হান্নানের এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত।

আলোচিত যুব উন্নয়নের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে …
  • ১৭ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
  • ১৭ অক্টোবর ২০২৬
মুচলেকা দিয়ে যে শর্তে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
  • ১৭ অক্টোবর ২০২৬