হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ PM
বিচারপতি নাইমা হায়দার

বিচারপতি নাইমা হায়দার © সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। এর আগে আরেক বিচারপতি মামনুর রহমানও পদত্যাগ করেন। তাদের দুজনের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মামনুর রহমান গত ২ ফেব্রুয়ারি ই-মেইলের মাধ্যমে পাঠানো চিঠিতে এবং বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি স্বহস্তে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে নিজেদের পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তারা উভয়েই বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এতে আরো জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে ইতোমধ্যে দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬