সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য রিমান্ডে

১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ PM
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত © সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৫ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানী শেরেবাংলানগর থানায় করা প্রতারণার মামলায় তাদের আদালতে তোলা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিনা খন্দকার আন্নার আদালত রিমান্ডের এ আদেশ দেন। 

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন বেল্লাল হোসেন, জয়নাল আবেদীন, শ্রী অপূর্ব ব্যানার্জী, মো. আনোয়ার হোসেন ও মো. আল আমিন। এরআগে আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলানগর থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম।

রিমান্ডের আবেদনে বলা হয়, গত ৯ জানুয়ারি দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে জড়িত আসামি মো. মাহাবুব আলমকে গত ৮ জানুয়ারি রাত ৮ টার সময় যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। আসামির কাছ থেকে সংশ্লিষ্ট আলামত উদ্ধার হয়। আসামির দেওয়া তথ্য মতে তারাসহ অজ্ঞাতপরিচয় আসামিরা পরস্পর যোগসাজশে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর প্রার্থীদের কাছে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের কথা বলে পরীক্ষার্থীদের বিশ্বাসভঙ্গ করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে মর্মে প্রকাশ পায়।  

এসংক্রান্ত বাদীর এজাহারের পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়। এরপর যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আসামিরা নিজ নিজ ঠিকানা থেকে গত ৯ জানুয়ারি ভোর ৪টার পরে আটক হয় এবং তাদের কাছে থেকে যৌথ বাহিনী কর্তৃক ঘটনা প্রমাণের সহায়ক আলামত উদ্ধার করা হয়। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রয়োজন।’ 

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।  এর আগে গত ৯ জানুয়ারি প্রতারণার অভিযোগে মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা বাদী হয়ে মামলাটি করেন।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে চাকরি, সরাসরি মৌখিক পরীক্ষা ১৪ …
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬
চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬