প্রাথমিকের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত জানাল হাইকোর্ট

১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) রিটকারির আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি এর পক্ষে শুনানিতে ছিলেন।

আদালতের এই নির্দেশের ফলে আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত এই পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। এমআর পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে এই মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতি পরীক্ষার্থীর জন্য ১০০ টাকা ফি-ও নির্ধারণ করা হয়েছিল।

এর আগে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্মারকে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি জানায়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক ফারুক হোসেন ও দুজন অভিভাবক ১০ ডিসেম্বর রিটটি করেন।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬