রায়েরবাজারে জুলাই শহীদদের মরদেহ উত্তোলন শুরু সিআইডির

০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ PM
কবরস্থান থেকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের মরদেহ তোলা হচ্ছে

কবরস্থান থেকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের মরদেহ তোলা হচ্ছে © টিডিসি

রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে মরদেহ শনাক্তকরণ কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ (বিপিএম)।

আরও পড়ুন: জুলাইযোদ্ধা সেই মাওলানা শফিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

এসময় তিনি জানান, আনুমানিক ১১৪ জনের মরদেহ উত্তোলন করা হবে। তবে প্রকৃত সংখ্যা উত্তোলনের কাজ শেষ হলে নিশ্চিত হওয়া যাবে। পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করে সম্পন্ন করা হচ্ছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন সিআইডিকে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১০ জন শহীদের স্বজন আবেদন করেছেন। স্বজনরা সিআইডির সঙ্গে যোগাযোগ করলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬