জুলাই শহীদের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম

২৭ অক্টোবর ২০২৫, ০৯:০৪ AM
গাজী সালাউদ্দীন

গাজী সালাউদ্দীন © সংগৃহীত

না ফেরার দেশে চলে গেলেন জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখ হারানো নারায়ণগঞ্জের গাজী সালাউদ্দীন। রবিবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন মীর মাহবুবুর রহমান সিগ্ধ।

নিজের ফেসবুক পোস্টে মীর সিগ্ধ লেখেন—‘জুলাই শহীদের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। এই তালিকা কবে থামবে—কেউ জানে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, গাজী সালাউদ্দীন ভাই আর আমাদের মাঝে নেই।’

তিনি আরও লিখেন, ‘নারায়ণগঞ্জের এই আহত যোদ্ধা এক চোখ হারিয়েছিলেন গুলিতে। শরীরের আরও কয়েক স্থানে ছিল একাধিক স্প্লিন্টার। তাঁর গলায় আটকে থাকা একটি স্প্লিন্টার, যা অপসারণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, সেই থেকেই সৃষ্ট শ্বাসকষ্টে তিনি শেষ পর্যন্ত আমাদের ছেড়ে চলে গেলেন।’

মীর সিগ্ধ জানান, অল্প কিছুদিন আগেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রমের আওতায় সালাউদ্দীনকে একটি মুদি দোকান দেওয়া হয়েছিল। নতুনভাবে জীবন শুরু করার আশা জেগেছিল তাঁর মধ্যে। কিন্তু মৃত্যুর নিষ্ঠুরতা সেই আশাকে ছিন্নভিন্ন করে দিল।

ফেসবুক পোস্টের শেষে ক্ষোভ জানিয়ে লেখেন, ‘আর সেই সাথে—হাসিনা আজও ভারতে বসে দাত কেলিয়ে হাসছে, বলছে: ‘আমরা ফিরবো আরও ভয়ংকর রূপে।’

ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ১০, আবেদন এইচএসসি পাসেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9