আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫ পদে জয় জামায়াতের

৩০ মে ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৩:১১ PM
নির্বাচনে  সভাপতি পদে শামসুল হক ভূঁইয়া (বামে) ও সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (ডানে) জয়ী হয়েছেন

নির্বাচনে সভাপতি পদে শামসুল হক ভূঁইয়া (বামে) ও সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (ডানে) জয়ী হয়েছেন © সংগৃহীত

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জামায়াত–সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) রাতে ভোটগ্রহণ শেষে  বারের প্রধান নির্বাচন কমিশনার সুলতান উদ্দিন ফলাফল ঘোষণা করেন।  নির্বাচনে ১ হাজার ৮৯০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৫ জন ভোট দিয়েছেন। 

জামায়াতসমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান কামাল, সহসাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ফখরু এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান নির্বাচিত  হয়েছেন।

অন্যদিকে, সহসভাপতি, কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ–সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। তাদের মধ্যে সহসভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক কামরুল হাসান রাসেল, অডিটর রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সালাহ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা আজিজা আক্তার, সদস্য আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান এবং শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন।

ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬