রোজার দেশভিত্তিক সম্ভাব্য তারিখ প্রকাশ, বাংলাদেশে কবে?

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ AM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ AM
আমিররাত চাঁদ দেখা কমিটি

আমিররাত চাঁদ দেখা কমিটি © সংগৃহীত

২০২৬ সালে পবিত্র রমজান মাস ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে—চাঁদ দেখার ওপর নির্ভর করে এ তারিখ নির্ধারিত হবে। বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি মুসলমান এ মাস পালন করবেন, যার মধ্যে বাংলাদেশেরও রয়েছেন ১৬ কোটিরও বেশি মুসলিম। বসন্ত কাছাকাছি হওয়ায় এ বছর রোজার সময়কাল সাধারণত ১২ থেকে ১৪ ঘণ্টার মধ্যে হতে পারে। আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিদের প্রকাশিত তালিকায় এসব দেশের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়।

বাংলাদেশ ও ভারতে রমজান শুরুর তারিখ নির্ধারণ

বাংলাদেশ ও ভারতে ঐতিহ্যগতভাবে হিলাল বা চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়। শাবান মাসের ২৯তম রাতে সূর্যাস্তের পর বিভিন্ন কমিটি আকাশ পর্যবেক্ষণ করে। চাঁদ দেখা গেলে পরদিন থেকে রমজান শুরু হয়, না দেখা গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ করা হয়। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব সম্ভাবনা নির্দেশ করলেও ইসলামি পণ্ডিতরা সরাসরি চাঁদ দেখাকেই প্রাধান্য দেন। দুই দেশের বিভিন্ন শহরে আনুষ্ঠানিক ঘোষণার আগে বাস্তব চাঁদ দেখার অপেক্ষা করা হয়।

বাংলাদেশ ও ভারতে রোজা শুরু ১৮ না ১৯ ফেব্রুয়ারি?

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি অমাবস্যা হবে। তবে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা ১৮ ফেব্রুয়ারি রাতে বেশি। সে ক্ষেত্রে প্রথম রোজা ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সুবহে সাদিক থেকে শুরু হতে পারে। তবে কোথাও আগে চাঁদ দেখা গেলে ১৮ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হতে পারে। আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে। একইভাবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শেষ হতে পারে ১৯ অথবা ২০ মার্চ।

সৌদি আরব

মুসলিমপ্রধান দেশগুলোর জন্য নির্দেশক হিসেবে বিবেচিত সৌদি আরবে রমজান শুরু হতে পারে ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি। তবে চাঁদ দেখার পরই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তবে সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথমদিন শুরু হওয়ার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই)

সংযুক্ত আরব আমিরাতে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে। মঙ্গলবার সন্ধ্যায় পর্যবেক্ষণের পর দেশটির চাঁদ দেখা কমিটি ঘোষণা দেবে।

কাতার
কাতারেও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর মতো ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিসর
মিসরে আল-আজহার ও দার আল-ইফতা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী তারিখ নির্ধারিত হবে। ধারণা করা হচ্ছে, ১৯ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হতে পারে।

তুরস্ক
তুরস্কে জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও চাঁদ দেখার সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেও ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

থাইল্যান্ড
বিশেষ করে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে, যদিও তা এখনো নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ইসলামিক সোসাইটিগুলো চাঁদ দেখা বা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। এ বছর ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজান শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা পালিত হতে পারে।

যুক্তরাজ্য
যুক্তরাজ্যের অধিকাংশ মসজিদ ১৯ ফেব্রুয়ারিকে প্রথম রোজা হিসেবে চিহ্নিত করতে পারে, চাঁদ দেখার ওপর নির্ভর করে।

দুবাই
দুবাইয়ে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ইউএই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা থাকবে।

কুয়েত
কুয়েতেও চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা পালিত হতে পারে।

ফিলিপাইন
ফিলিপাইনের মিন্ডানাও অঞ্চলে বসবাসরত মুসলিম সংখ্যালঘুরা ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু করতে পারেন।

পাকিস্তান
পাকিস্তান রুয়েত-ই-হিলাল কমিটির ঘোষণার ওপর নির্ভর করবে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্বব্যাপী রোজার সময়কাল
২০২৬ সালের রমজান বসন্ত বিষুবের কাছাকাছি হওয়ায় দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকবে। ফলে বিশ্বের অধিকাংশ অঞ্চলে রোজার সময়কাল ১২ থেকে ১৪ ঘণ্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তথ্যসূত্র: দ্য সানডে গার্ডিয়ান

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9