শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি সমন্বয় করতে মন্ত্রণালয়ে মাউশির চিঠি 

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আবেদনের প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি সমন্বয় করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে চিঠি দিয়েছে মাউশি। জোটের পক্ষ থেকে আবেদন করেন সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী।

রবিবার (৮ ফেব্রুয়ারি) অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী স্বাক্ষরিত একটি আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দাখিল করা হয়েছে। আবেদনে গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারীকৃত স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২০২ (অংশ)-৫০৭ এ উল্লিখিত বার্ষিক ছুটির তালিকায় পবিত্র মাহে রমজানে ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ (পনেরো) দিন মাধ্যমিক বিদ্যালয়ে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, রোজা রেখে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করা খুবই কষ্টকর। বিশেষ করে সারাদিন রোজা পালন করে সন্ধ্যায় তারাবীহ নামাজ আদায় করা আরও বেশি কষ্টকর। এছাড়াও মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ, মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখসহ মোট আট দিনের সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির সাথে গণনা করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে।

মাউশি জানিয়েছে, আবেদনপত্রটি পরবর্তী কার্যার্থে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। 

১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে বোর্ডে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9