সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
সুনামগঞ্জ সীমান্ত

সুনামগঞ্জ সীমান্ত © সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সাইদুল ইসলাম উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল আবেদীন ছেলে।

বিজিবি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় সাইদুল ইসলাম সুপারি নিয়ে সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। পরে সেখানে থাকা বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক হওয়ায় থাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে নিহত হয়েছেন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এজন্য মাছিমপুর বিওপি কড়াইগড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুর ইসলাম বলেন, সাইদুলের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর জানা যাবে কী ধরনের বুলেট তার শরীরে লেগেছে।

ইরান আগ্রাসনের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৫৯% নাগরিক—সিএনএন এর …
  • ২৩ মার্চ ২০২৬
আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত ৩০, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • ২৩ মার্চ ২০২৬
মসজিদের শৌচাগার থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ২৩ মার্চ ২০২৬
বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ
  • ২৩ মার্চ ২০২৬
কেন্দুয়ায় একদিনেই কুকুরের কামড়ে আহত ২০ জনের বেশি
  • ২৩ মার্চ ২০২৬
পাবনায় বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহ…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence