সাক্ষাৎকার

রাজধানীর একাংশে গ্যাস সরবরাহ থাকবে না ১২ ঘণ্টা

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি © ফাইল ছবি

রাজধানীর কয়েকটি এলাকায় জরুরি গ্যাস শাট-ডাউনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বা তীব্র স্বল্পচাপ...
সাক্ষাৎকার নিয়েছেন টিডিসি ডেস্ক
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM

রাজধানীর কয়েকটি এলাকায় জরুরি গ্যাস শাট-ডাউনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বা তীব্র স্বল্পচাপ থাকবে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা হতে মঙ্গলবার(১৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা এ অবস্থা থাকবে।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিটিসিএল-এর ডেমরা সিজিএস হতে টিজিটিডিপিএলসি-এর ডেমরা সিজিএস গামী ২০’’x১০০০ পিএসআইজি বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য ১৬ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টা হতে ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বা তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। এ ছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

আরো পড়ুন: ঢাবি শিক্ষক সমিতির কার্যালয় ভাঙচুর, সভাপতির দাবি— ৫৩ বছরের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি

এসব এলাকার মধ্যে রয়েছে ডেমরা সিজিএস-এর ডাউনস্ট্রীম গ্যাস বিতরণ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ি, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইর পাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাহাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং তৎসংলগ্ন স্থান। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬