বন্দুকধারীর গুলিতে পানামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

০৮ জুন ২০২৪, ১০:৫০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
দুই বন্দুকধারীর গুলিতে এক শিক্ষার্থী নিহত

দুই বন্দুকধারীর গুলিতে এক শিক্ষার্থী নিহত © সংগৃহীত

পানামা বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক শাখায় দুই বন্দুকধারীর গুলিতে এক শিক্ষার্থী নিহত ও আরেকজন আহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক পেদ্রো সামানিগো বলেন, রাজধানী থেকে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে বিশ্ববিদ্যালয়ের ভেরাগুয়াস আঞ্চলিক শাখায় অজ্ঞাত দুই বন্দুকধারী এই হামলা চালায়।

ভিডিও বার্তায় ভেরাগুয়াসের পুলিশ প্রধান হেক্টর দেলগাদো বলেন, ‘একটি গাড়ি এসে থামার পর দুইজন ব্যক্তি নেমে আসেন এবং ক্যাম্পাসে জড়ো লোকজনের ওপর গুল চালান।’

গুলিতে গুরুতর আহত আলভারো লিওনেস এবং আনেল টেরেরোস নামের দুই শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। পরে লিওনেসের মৃত্যু হয়।

গুলির ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ এবং ক্লাস স্থগিত করা হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে। নিহত লিওনেসের বন্ধুবান্ধব ও পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এডুয়ার্ডো ফ্লোরেস বলেন, ‘লিওনেস আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অসাধারণ সদস্য ছিলেন। তার মর্মান্তিক মৃত্যু আমাদের প্রতিষ্ঠানের জন্য অপূরণীয় ক্ষতি।’

জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
close