এ লেভেলের তিনটি পেপারের প্রশ্নপত্র ফাঁস পাকিস্তানে

২২ জুন ২০২৫, ১২:৩০ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৭:৩৩ PM
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন © লোগো

পাকিস্তানে জুন ২০২৫ সেশনের অনুষ্ঠিতব্য এএস ও এ লেভেলের তিনটি পরীক্ষার প্রশ্নপত্র আংশিক ফাঁসের বিষয়টি নিশ্চিত করেছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন (সিআইই)।

বৃহস্পতিবার (২০ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্যামব্রিজ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়সূচির আগে তিনটি পরীক্ষার প্রশ্নের কিছু অংশ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে ফাঁস হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সব স্কুলকে ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে, ম্যাথমেটিক্স পেপার ১২, ম্যাথমেটিক্স পেপার ৪২ এবং কম্পিউটার সায়েন্স পেপার ২২—এই তিনটি প্রশ্নপত্রের কিছু অংশ পরীক্ষার পূর্বেই পাওয়া গিয়েছিল। ফাঁস হওয়া প্রশ্নগুলো নির্দিষ্ট করে জানানো হয়, ম্যাথমেটিক্স পেপার ১২-এ একটি প্রশ্ন, পেপার ৪২-এ দুটি প্রশ্নের অংশবিশেষ এবং কম্পিউটার সায়েন্স পেপার ২২-এ একটি প্রশ্ন আংশিকভাবে ফাঁস হয়।

তবে ক্যামব্রিজ নিশ্চিত করেছে, কোনো প্রশ্নপত্রের সম্পূর্ণ বিষয়বস্তু ফাঁস হয়নি।

এই ঘটনায় শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সিআইই।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সংশ্লিষ্ট প্রশ্নপত্র থেকে কিছু প্রশ্ন বাদ দেওয়া হবে এবং পরীক্ষার্থীদের সেই অংশে পূর্ণ নম্বর প্রদান করা হবে। এতে কারো বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না এবং ফাঁসকৃত প্রশ্ন থেকে যে কেউ সুবিধা নিতে চাইলেও তা থেকে উপকৃত হওয়ার সুযোগ নেই।

ক্যামব্রিজ জানায়, সবার জন্য একটি ন্যায্য ও সমান মূল্যায়ন নিশ্চিত করা হবে।

ফলাফল নির্ধারিত সময় অনুযায়ী ২০২৫ সালের ১২ আগস্ট প্রকাশ করা হবে এবং গ্রেডিং হবে প্রচলিত সিলেবাসের ভিত্তিতে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে অভিযুক্ত কেন্দ্র বাতিলসহ অন্যান্য অ্যাওয়ার্ডিং সংস্থার সঙ্গে তথ্য শেয়ার করা হবে। একইসঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীদের পরীক্ষায় অযোগ্য ঘোষণা ও ভবিষ্যতের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিলের ব্যবস্থাও নেওয়া হবে।

ক্যামব্রিজ আরও জানিয়েছে, প্রতিটি পরীক্ষার আগে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতের প্রতিটি পরীক্ষা আরও কড়া নিরাপত্তার আওতায় পরিচালিত হবে।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9