‘সাজগোজ’ পাবেন রেভলনের প্রসাধনী

১৮ জানুয়ারি ২০২২, ০৩:০২ PM
সাজগোজ প্রসাধনী

সাজগোজ প্রসাধনী © সংগৃহীত

সম্প্রতি অনলাইন বিউটি শপ ‘সাজগোজ’ আন্তর্জাতিক পোর্টফোলিওতে রেভলনের কালার প্রসাধনী যুক্ত করেছে। এটি দেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে রেভলনের প্রসাধনী পাওয়া যাবে। ‘সাজগোজ’ কোম্পানির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন রেভলনের বাংলাদেশ শাখার প্রধান অমিত কুমার গুহ, সাজগোজের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান ফারহানা প্রীতি, রেভলন থেকে বাংলাদেশ বিউটি প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের সিএফও কমল গুপ্ত, কি অ্যাকাউন্ট ম্যানেজার মাহী আলম ও সাজগোজ এর প্রোডাক্ট ম্যানেজার মুওতাসিম রেজাসহ অন্যান্যরা।

আরও পড়ুন: যে সিলেবাসে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা

অনুষ্ঠানে রেভলনের বাংলাদেশ শাখার প্রধান অমিত কুমার গুহ বলেন, ‘বাংলাদেশের সেরা বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ই-কমার্স সাজগোজকে আমাদের পাশে হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি এক
সঙ্গে আমরা অধিক গ্রাহক তুষ্ঠি নিশ্চিত করতে পারব এবং রেভলনের যাত্রা ধরে রাখতে পারব।

সাজগোজ প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্টের প্রধান ফারহানা প্রীতি বলেন, ‘মেকআপ নিয়ে ক্লাসিক কিছু ভাবতে শুরু করলে সবার প্রথমেই যে আইকনিক ব্র্যান্ডটার কথা মনে হয়, তা হলো রেভলন। বাংলাদেশের আরও অনেক নারীর মতোই আমারও ব্যবহার করা প্রথম লিপস্টিক ছিলো রেভলন যেটা আমাকে দেশের বাইরে থেকে কিনতে হয়েছিল। রেভলনের সাথে সাজগোজের এই অংদারিত্বের মাধ্যমে সবাই এখন দেশ থেকে ঘরে বসেই রেভলনের অসাধারণ কালার প্রসাধনী কিনতে পারবেন।’

আরও পড়ুন: চবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ, চলবে ক্লাস ও পরীক্ষা

জানা যায়, সাজগোজের পোর্টফোলিওতে বর্তমানে চারশ এর বেশি ব্র্যান্ডের দেশি এবং আন্তর্জাতিক মেকআপ, স্কিনকেয়ার, হেয়ারকেয়ার আর পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট আছে। মাসে ১ লাখ ৮০ হাজারেরও বেশি অর্ডার সারা দেশের সব জায়গায় ডেলিভারি করছে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, রেভসন ব্রাদারস কতৃক প্রতিষ্ঠিত রেভলন একটি বহুল পরিচিত ব্রান্ড। স্কিন কেয়ার, পারসোনাল কেয়ার, প্রসাধনী সহ রেভলনের আরো অনেক ধরণের পন্য বিশ্বজুড়ে বহুল পরিচিত ও সমাদৃত।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬