চবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ, চলবে ক্লাস ও পরীক্ষা

১৮ জানুয়ারি ২০২২, ০১:৫২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ক্লাস ও পরীক্ষা চলবে বলে জানােনো হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামসহ দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এ ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সুরক্ষায় ১৮ জানুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে কোনো শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাসমাপনী (র‍্যাগ ডে) এবং জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

আরও বলা হয়, দাপ্তরিক প্রয়োজন ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

করোনার প্রকোপ বেড়েছে বিশ্বজুড়ে। দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার অন্য যেকোনো ধরনের তুলনায় ওমিক্রন খুব দ্রুত ছড়ায়। সবাইকে সতর্ক করেছেন তারা। 

বাংলাদেশেও করোনার সংক্রমণের হার কয়েক সপ্তাহ ধরে বেড়েই চলছে। গতকাল মৃত্যুর সংখ্যাও দুই অংক ছুয়েছে। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ১১টি বিধিনিষেধ সম্বলিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখনই লকডাউনে না যেয়ে সরকার স্বাস্থ্য বিধি মানার ওপর জোর দিচ্ছে। ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ঘরের বাইরে কেউ মাস্ক না পরলে তাকে জরিমানও করা হচ্ছে।

ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ১৬ জুন ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ১৬ জুন ২০২৬
বিনা ছুটিতে ঢাকায় যাওয়ার অভিযোগ বেড়া পাউবোর ৫ কর্মকর্তা-কর্…
  • ১৬ জুন ২০২৬
ম্যাচের আগে নিউইয়র্কে তুমুল সংঘর্ষে আর্জেন্টিনা- আলজেরিয়া স…
  • ১৬ জুন ২০২৬
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি ছাত্রদল নেতার…
  • ১৬ জুন ২০২৬
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত…
  • ১৬ জুন ২০২৬
×