৬০ মিলির ৩৬ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে খুবি

২০ মার্চ ২০২০, ০৬:১৭ PM
খুবির তৈরি হ্যান্ড স্যানিটাইজার

খুবির তৈরি হ্যান্ড স্যানিটাইজার © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে স্বল্প পরিসরে প্রাথমিকভাবে ৬০ মিলির ৩৬ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা হয়েছে। উপযুক্ত বোতল বাজারে না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুত করা সম্ভব হচ্ছেনা।

বৃহস্পতিবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে এ নিয়ে ব্যাপক সাড়া পাওয়া যায়। বর্তমানে ৬০ মিলির প্রত্যেক বোতল ৭৫ টাকায় বিক্রি করা হচ্ছে। রসায়ন বিভাগের ল্যাবে যে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে তা দিয়ে ৬০ মিলির আরো ৭০০ বোতল প্রস্তুত করা সম্ভব। আশা করা হচ্ছে বোতল সংগ্রহ করে আগামী ২ সপ্তাহের মধ্যে এ ৭০০ বোতল প্রস্তুত করা সম্ভব হবে।

স্যানিটাইজার তৈরীর কাজটি পরিচালনা করছেন রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা। তিনি বলেন, ‘বাজারের হ্যান্ড স্যানিটাইজারের চড়া মূল্য থাকায় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এ কাজের উদ্যোগ নিয়েছি এবং উৎপাদন খরচেই এগুলো বিক্রয় করছি। আর্থিক এবং উৎপাদন স্বল্পতার কারণে প্রাথমিক ভাবে আমরা এগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীদের মাঝে সরবারহ করবো। তবে কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা বা স্পন্সর পেলে আমরা বিনামূল্যেই এগুলো বিতরণ করতে পারবো’।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় সব সময় মানুষের পাশে থাকতে চায়। রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনের এ কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। সেজন্য এ কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে।’

১৯৮১ সালে জন্ম নেওয়া জামায়াত নেতা বললেন- পিতা মুক্তিযুদ্ধে …
  • ১৭ জুন ২০২৬
বেদেপল্লিতে এসি লাগিয়ে মাদক ব্যবসা
  • ১৭ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বা…
  • ১৭ জুন ২০২৬
ব্রাজিলের ৬৪ বছরের রেকর্ড ভাঙতে পারবে আর্জেন্টিনা?
  • ১৭ জুন ২০২৬
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, যা বলছে সুপার কম্পিউট…
  • ১৭ জুন ২০২৬
আর্জেন্টিনা ভক্ত ছাত্রদল নেতাকে ব্রাজিল সমর্থক বানিয়ে ফেসবু…
  • ১৭ জুন ২০২৬
×