করোনা পরীক্ষার কিট আবিষ্কার, খরচ পড়বে ২০০ টাকা

১৮ মার্চ ২০২০, ০৮:১৯ AM

প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে কোভিড-১৯ ভাইরাস পরীক্ষার কিট আবিষ্কার করার দাবি করেছে গণস্বাস্থ্য কেন্দ্রের একটি প্রতিষ্ঠান আরএনএ বায়োটেক লিমিটেড। এখন ওষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) অনুমোদন পেলেই এটি বাজারে ছাড়তে পারবে বলে জানিয়েছে উৎপাদক সংস্থাটি।

মঙ্গলবার (১৭ মার্চ) গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কিটের প্রত্যেকটির জন্য খরচ পড়বে ২০০ টাকার মতো। দেশে উৎপাদিত এই কিটের মাধ্যমে পরীক্ষার ফল পেতে কয়েক ঘণ্টা থেকে দুই দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ জানান, সিঙ্গাপুর এবং গণস্বাস্থ্যের একটি গবেষক দল মিলে এই আবিষ্কার করেছে। দেশে করোনাভাইরাস পরীক্ষা করার কিটের যে সংকট আছে তা এই আবিষ্কারে দূর হবে বলে আমরা আশা করি।

তিনি আরও বলেন, ওষুধ প্রশাসনের মহাপরিদপ্তরের অনুমোদনের জন্য আমরা আবেদন করেছি। অনুমতি পেলে আমরা একমাসের মধ্যেই বড় উৎপাদনে যাবো। আমরা মাত্র ২০০ টাকায় জনগণকে কিটটি সরবরাহ করবো। আর সরকারের উচিৎ এমন নিয়ম করা যাতে জনগণ মাত্র ৩০০ টাকাতেই করোনাভাইরাসের পরীক্ষা করাতে পারে।

এই কিট উৎপাদনে কাজ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়লজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিহাদ আদনান। তিনি জানান, যে কোনো ধরনের ভাইরাস শনাক্ত করতে হলে অবশ্যই তার জেনেটিক তথ্য জানা থাকতে হবে। পাশাপাশি ভাইরাসটির ইউনিক সিকুয়েন্স, সারফেস প্রোটিন সম্পর্কে সব তথ্যের বিশ্লেষণ থাকতে হবে। ইতিমধ্যে এই বিষয়গুলো আমাদের আয়ত্বে রয়েছে।

অনিয়মের অভিযোগে বদলি রেলের পরিদর্শক আমান
  • ২৫ আগস্ট ২০২৬
আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫
  • ২৫ আগস্ট ২০২৬
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়…
  • ২৫ আগস্ট ২০২৬
হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬
সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬