জবির প্রথম সমাবর্তন বক্তা ড. অরুণ কুমার বসাক

০২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৬ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আগামী বছরের ১১ জানুয়ারি। সমাবর্তন বক্তা মনোনীত হয়েছেন এমিরিটাস প্রফেসর ড. অরুণ কুমার বসাক। তিনি বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এমিরিটাস প্রফেসর।

রোববার উপাচার্য ড.মীজানুর রহমানের কনফারেন্স কক্ষে সমাবর্তন অনুষ্ঠানের ‘নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। এতে তাকে মনোনীত করা হয়েছে।

প্রসঙ্গত, প্রফেসর ড. অরুণ কুমার বসাক ১৯৭৫ সালে লন্ডনের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের কেন্ট ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন এবং একাধিকবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনইস ইউনিভার্সিটিতে রিসার্চ প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির স…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ৩০ অক্টোবর ২০২৬
স্মার্টফোন স্লো হয়ে গেলে গতি বাড়াবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর
  • ৩০ অক্টোবর ২০২৬
৬ বিভাগে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ অক্টোবর ২০২৬
ব্রাজিল দলে নতুন ৫ মুখ, আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা
  • ৩০ অক্টোবর ২০২৬