কচুরিপানা থেকে ক্র্যাফট পেপার তৈরির বাণিজ্যিক সম্ভাবনা দেখছে খুবি

২৮ আগস্ট ২০১৯, ০৮:৩৬ PM

© টিডিসি ফটো

নেদারল্যান্ডের ব্লু গোল্ড ইনোভেশন ফান্ডের উদ্যোগে এবং খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) গবেষকদের সহায়তায় কচুরিপানা থেকে তৈরি উন্নতমানর ক্র্যাফট পেপারের বাণিজ্যিক সম্ভাবনা শীর্ষক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় নগরীর একটি অভিজাত হোটলে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

তিনি বলেন, কচুরিপানা বাংলাদেশের অন্যতম একটি আগাছা। খাল-বিল, বাওড় বা মাঠ-ঘাটে জন্মায়। অনেক ক্ষেত্রেই এ দিয়ে তেমন কোন কাজ হয় না, বরং ফসল এবং মৎস্য উৎপাদনে প্রতিবন্ধকতা সষ্টি কর। এর থেকে অর্থনৈতিক সম্ভাবনাও আমরা এতাদিন খুঁজে পাইনি। তবে খুবির গবেষকদের সহায়তায় নেদারল্যান্ডের ব্লু গাল্ড ইনোভেশন ফান্ডের উদ্যোগে এই কচুরিপানা ব্যবহার করে উন্নতমানর ক্র্যাফট পেপার তৈরিতে যে সাফল্য এসেছে তা খুবই আশাব্যাঞ্জক।

তিনি আরও বলেন, বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করতে পারলে খাল-বিলের কচুরিপানা আর ফেলনা থাকবে না, তা দিয় গ্রাম-গঞ্জে কুটিরশিল্প গড়ে উঠতে পারে। এটা আর্থিক উপার্জনের মাধ্যমও হতে পারে।

অনুষ্ঠানে জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. রায়হান আলী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের ব্লু গোল্ড ইনোভেশন ফান্ডের টিম লিডার গাই জোনস।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন এ প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর খুবির ফিশারিজ এন্ড মেরিন রিসার্স টেকনালজি ডিসিপ্লিনর প্রফেসর ড. মো. নাজমুল আহসান। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এ পরামর্শ সভায় অংশগ্রহণ করন।

উল্লখ্য, ২৫ নম্বর পাল্ডার ডুমুরিয়ার থুকরা এরিয়াতে এই সমীক্ষা ও গবেষণা পরিচালিত হয়।

ফ্রান্সের গোলপোস্ট কাঁপিয়ে বিরতিতে সেনেগাল
  • ১৭ জুন ২০২৬
১৯৮১ সালে জন্ম নেওয়া জামায়াত নেতা বললেন- পিতা মুক্তিযুদ্ধে …
  • ১৭ জুন ২০২৬
বেদেপল্লিতে এসি লাগিয়ে মাদক ব্যবসা
  • ১৭ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বা…
  • ১৭ জুন ২০২৬
ব্রাজিলের ৬৪ বছরের রেকর্ড ভাঙতে পারবে আর্জেন্টিনা?
  • ১৭ জুন ২০২৬
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, যা বলছে সুপার কম্পিউট…
  • ১৭ জুন ২০২৬
×