নতুন কীট আবিষ্কার করলেন দুই বছরের শিশু

২০ আগস্ট ২০১৯, ১১:৫৫ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে ২০১৬ সালের গ্রীষ্মের এক দুপুরে মায়ের সঙ্গে বাগানের ফুলে পানি দিচ্ছিল দুই বছরের সিলভি। পানি দিতে দিতে তারা হঠাৎ দেখতে পেল অদ্ভুত ধরনের একটি (ক্ষুদ্র পতঙ্গ) মাটি থেকে বের হয়ে আসছে। এমন কীট তারা এর আগে কখনো দেখেনি।

সিলভির মা লরা সুলিভান বেকার একজন কীটতত্ত্ববিদ, জীববিদ্যার সহকারী অধ্যাপক। গাছে থাকে, এমন কীট নিয়ে পিএইচডি করেছেন। মাটি থেকে উঠে আসা কীটটি দেখে তিনি বুঝতে পারলেন, তারা মা-মেয়ে মিলে নতুন প্রজাতির একটি কীট আবিষ্কার করেছেন। পরে মেয়ের নামে সঙ্গে মিলিয়ে কীটটির নাম দেন ‘হেবেটিকা লিভাই’।

সুলিভান বলেন, এই ধরনের কীট সাধারণত গাছে থাকে। কিন্তু তা হুট করে মাটি থেকে বের হতে দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। সঙ্গে সঙ্গে ছবি তুলে তা আমার পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ককে পাঠিয়ে দিয়েছিলাম।

সুলিভান পরের কয়েক মাস ধরে ফুলের বাগানে খোঁড়াখুঁড়ি করেন। সেখান থেকে এই প্রজাতির কীট সংগ্রহ করে সেগুলোর ছবি তোলেন। পরে ছবি গুলো পাঠান যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগে। কৃষি বিভাগ কয়েক মাস ধরে ব্যাপক গবেষণার পর নিশ্চিত করে, সুলিভান ও তার মেয়ে সম্পূর্ণ নতুন প্রজাতির কীট আবিষ্কার করেছেন।

নতুন আবিষ্কার নিয়ে সুলিভান বেশ খুশি। মেয়ে সিলভির বয়স এখন পাঁচ বছর। তিন বছর আগের ঘটনা তেমন কিছু মনে করতে পারছে না সে। তবে মায়ের আনন্দ দেখে সেও বেশ উল্লসিত।

আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫
  • ২৫ আগস্ট ২০২৬
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়…
  • ২৫ আগস্ট ২০২৬
হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬
সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছ…
  • ২৫ আগস্ট ২০২৬