কলেজ ছাত্রের তৈরি অ্যাপে বিনামূল্যে মিলবে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সুযোগ

০৬ জুন ২০২৬, ০৯:০০ AM , আপডেট: ০৬ জুন ২০২৬, ১০:২৮ AM
কলেজ ছাত্রের তৈরিকৃত অ্যাপ

কলেজ ছাত্রের তৈরিকৃত অ্যাপ © টিডিসি সম্পাদিত

মাত্র ২০ বছর বয়সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘Admission Hero’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে আলোচনায় এসেছেন শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থী হৃদয় হাসান। তার তৈরি এই মোবাইল অ্যাপের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট ও প্রস্তুতি মূল্যায়নসহ নানা সুবিধা একইু প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

শ্রীবরদী উপজেলার তাতিহাটী ইউনিয়নের জানকিখিলা গ্রামের বাসিন্দা হৃদয় হাসান গত বছর শ্রীবরদী সরকারি কলেজ থেকে জিপিএ ৪.৫০ পেয়ে এইচএসসি সম্পন্ন করেন। শিক্ষার্থীদের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর ভর্তি প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতেই তিনি ‘Admission Hero’ অ্যাপটি তৈরি করেন।

জানা গেছে, ‘Admission Hero’ মূলত ‘Exam Hero’ এর একটি সাব-ব্র্যান্ড। প্রয়োজনীয় লাইসেন্স ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করে অ্যাপটি চালু করা হয়েছে। এর আগে ‘Exam Hero’-এর প্রতিষ্ঠাতাও ছিলেন হৃদয় হাসান।

অ্যাপটিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের বিগত বছরের প্রশ্ন, মডেল টেস্ট এবং প্রস্তুতি মূল্যায়নের সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একই প্ল্যাটফর্মে অনুশীলন, পরীক্ষা এবং নিজেদের প্রস্তুতির অগ্রগতি যাচাই করতে পারছে। পাশাপাশি ব্যাখ্যাভিত্তিক কনটেন্ট, সমাধানভিত্তিক গাইডলাইন ও বিভিন্ন একাডেমিক সহায়ক ফিচার ধাপে ধাপে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

অ্যাপটির একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষাবিদদের সমন্বয়ে একটি শিক্ষক ও মেন্টর প্যানেল গঠন করা হয়েছে। তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের মানসম্মত ভর্তি প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : প্রথমবারের মতো জবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ৮ ক্যাটাগরিতে চলছে নিবন্ধন

অ্যাপটির পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে উদ্যোক্তা হৃদয় হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আপাতত ‘Admission Hero’ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে ভবিষ্যতে এটি পেইড করার পরিকল্পনা থাকলেও ফি খুবই স্বল্প রাখা হবে, যাতে তা সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ও বহনযোগ্য থাকে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য অ্যাপটির সেবা সবসময়ই ফ্রি রাখা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আর্থিক বা ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যেন ভর্তি প্রস্তুতিতে পিছিয়ে না থাকে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। একজন শিক্ষার্থী যেন এক জায়গা থেকেই ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পায়, সেটিই আমাদের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের প্রয়োজন ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপটিতে নিয়মিত নতুন ফিচার ও সেবা যুক্ত করা হচ্ছে। ভবিষ্যতে এটিকে দেশের ভর্তি পরীক্ষার্থীদের জন্য আরও নির্ভরযোগ্য ও সমৃদ্ধ ডিজিটাল শিক্ষামাধ্যম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, এ উদ্যোগে সহ-উদ্যোক্তা হিসেবে মো. রাব্বি হাসান ও মো. সাখাওয়াত আবদীন ছাইদ যুক্ত রয়েছেন। বর্তমানে ‘Admission Hero’ অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। উদ্যোক্তাদের প্রত্যাশা, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ দেশের শিক্ষার্থীদের জন্য ব্যয়বহুল কোচিংনির্ভর প্রস্তুতির কার্যকর বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হবে।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9