অ্যাসেম্বলি চলাকালে অসুস্থ হয়ে হলিক্রস কলেজের ছাত্রীর মৃত্যু

২৭ মার্চ ২০২২, ০১:৩৩ PM
শ্যারন সুসান্না মল্লিক

শ্যারন সুসান্না মল্লিক © সংগৃহীত

অ্যাসেম্বলি চলাকালে তীব্র গরমে হলিক্রস কলেজের এক ছাত্রী অসুস্থ হয়ে মারা গেছেন। আজ রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। কলেজ কর্তৃপক্ষের দাবি, ওই ছাত্রী আগে থেকেই অসুস্থ ছিলেন। তার পরিবারও বিষয়টি জানতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরন সুসান্না মল্লিক অ্যাসেম্বলিতে দাঁড়ানোর পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। ওই সময় কলেজে তার বাবা-মা উপস্থিত ছিলেন। পরে কলেজের পাশে সেন্ট জন ভিয়ানি হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর মারা যান তিনি।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ওই শিক্ষার্থী আগে থেকেই অসুস্থ ছিল। বিষয়টি তার পরিবারও জানত। ফলে সবসময় তার মা-বাবা তার সাথেই থাকতেন। আজ সকালেও তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অ্যাসেম্বলিতে দাঁড়ানোর পর তাদের সামনেই শেরন সুসান্না মল্লিক অসুস্থ হয়ে পড়ে যায়। পরে সবাই মিলে তাকে পাশ্ববর্তী সেন্ট জন ভিয়ানি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। মারা যাওয়ার পর মরদেহটি বাসায় নিয়ে যায় পরিবারের সদস্যরা। তারা ময়নাতদন্ত করাতে আগ্রহী নয়।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬