কলেজে ভর্তির মাইগ্রেশনের ফল দেখুন এখানে

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ PM
কলেজ শিক্ষার্থী

কলেজ শিক্ষার্থী © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশিক হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড এ ফল প্রকাশ করে। ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা। 

ফল দেখুন এখানে

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) কলেজে ভর্তি আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। ফল অনুযায়ী, ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। তবে জিপিএ-৫ পেয়েও ২ হাজার ২০৫ শিক্ষার্থী এবার কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি।  

একাদশে কোন কলেজে ভর্তি ফি কত
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী এবার একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ফি ১ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। এমপিও, নন-এমপিও, বাংলামাধ্যম ও ইংরেজি ভার্সন এবং বিভাগীয় শহর ও মফস্বল এলাকাভেদে এ ফি কম-বেশি নির্ধারণ করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সন সর্বোচ্চ ফি ৫ হাজার টাকা। ঢাকা বাদে অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরের প্রতিষ্ঠানে একাদশে ভর্তি ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা।

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সন সর্বোচ্চ ফি ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সন সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা। জেলা সদর এলাকায় বাংলা ভার্সন ৩ হাজার এবং ইংরেজি ভার্সন ৪ হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকার কলেজে বাংলা ভার্সনে ফি ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।

নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিতে দলীয়করণের অভিযোগ তুলে মানবব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সংস্কার কর্মসূচিতে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিয়ে সংলাপ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. সাদিক, সম্পাদক ড.…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আরেক বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬