অটিজম-প্রতিবন্ধিতা নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ মাউশির

১২ আগস্ট ২০২১, ০৯:১৫ PM
অটিজম-প্রতিবন্ধিতা নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ মাউশির

অটিজম-প্রতিবন্ধিতা নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ মাউশির © টিডিসি ফাইল ফটো

বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের জন্য অটিজম ও প্রতিবন্ধী শিক্ষা (এনএএএনডি) বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এতে অশংগ্রহণ করতে চাইলে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে আবেদন করতে হবে। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মে. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে ৬টি ব্যাচে মোট ৩০০ জন শিক্ষককে (প্রতি ব্যাচে ৫০ জন করে) অটিজম ও এনডিডি বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ দেয়া হবে। ১০ দিনব্যাপী চলবে এই প্রশিক্ষণ।

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনএএএনডি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে ছক মোতাবেক (naandtraining@gmail.com) মেইলে আবেদন করতে পারবেন। তবে আবেদনের হার্ডকপি গ্রহণ করা হবে না।

যারা আবেদন করতে পারবেন :
১. আবেদনকারীকে অবশ্যই বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তা হতে হবে।
২. যারা আগে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন তারা নতুন করে আবেদন করতে পারবেন না।
৩. যে সব শিক্ষকদের সন্তান অটিজম ও এনডিডি সমস্যা রয়েছে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
৪. মনোবিজ্ঞান, সমাজকল্যাণ ও সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপক পর্যায়ের শিক্ষকদেরও অগ্রাধিকার দেয়া হবে।
৫. একীভূত শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা অগ্রাধিকার পাবেন।
৬. প্রশিক্ষণ আয়োজনের তারিখ, ভেন্যু ও প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা মাউশি অধিদফতর এবং এনএএএনডি প্রকল্পের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬