রিকশা থামিয়ে আটক, ২ জনের এইচএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত

০২ আগস্ট ২০২৪, ১০:৪৯ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

গত ১৮ জুলাই, টিউশনি শেষে রিকশা দিয়ে বাসায় ফেরার পথে মাহাতাব জামাল মাহিন, ইনতিজার সৃজন চৌধুরী এবং নাইমকে পুলিশ গ্রেপ্তার করে। কোটা সংস্কার আন্দোলনের সময় এই ঘটনা ঘটে। পুলিশ তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক মামলা করে।

মাহিনের বাবা জামাল উদ্দিন জানান, তাদের ছেলে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সে এসএসসিতে গোল্ডেন জিপিএ পেয়েছিল এবং এবার  মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিচ্ছিল। কিন্তু গ্রেপ্তারের কারণে তার এইচএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

ইনতিজার সৃজনের বড় ভাই সায়মন বলেন, তার ভাইও মাহিনের মতোই মেধাবী। পরিবারের সবাই চায় সৃজন ভালো করে পড়াশোনা করুক। কিন্তু এই ঘটনার পর তাদের স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করেছে। সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট থেকে ফের এইচএসসি পরীক্ষা শুরু হবে। 

ট্যাগ: আটক
সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬