রমজানে কলেজ খোলা থাকা নিয়ে যা জানা গেল

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
নটরডেম কলেজের শিক্ষার্থীরা

নটরডেম কলেজের শিক্ষার্থীরা © ফাইল ছবি

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি উচ্চমাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৪ মার্চ পর্যন্ত সরকারি-বেসরকারি কলেজ খোলা থাকবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) খোদেজা খাতুন।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। আগামী ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। 

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ২৮ কেজি টুনা মাছ, ৪০ হাজার টাক…
  • ৩১ জুলাই ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ আগস…
  • ৩১ জুলাই ২০২৬
বৃষ্টি হলেই ডুবে যায় যবিপ্রবির একমাত্র খেলার মাঠ
  • ৩১ জুলাই ২০২৬
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আ…
  • ৩১ জুলাই ২০২৬
বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬