এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৮ PM
 এইচএসসি ও সমমান পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষা © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষামাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হয়। আগামী ৬ নভেম্বর থেকে সারাদেশে শুরু হবে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২২।

এর আগে এইচএসসি পরীক্ষার তিনটি খসড়া রুটিনে ৩ নভেম্বর, ৫ নভেম্বর ও ৯ নভেম্বর পরীক্ষা শুরুর প্রস্তাব থাকলেও আগামী ৬ নভেম্বর পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা সূচিতে জানানো হয়েছে, সব পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল বা রচনামূলকের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা। 

দুই ধরনের প্রশ্নের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। 

সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর আর ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এদিকে বন্যা পরিস্থিতির কারণে পেছানো চলতি বচরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।

প্রকাশিত রুটিন

 

 

প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬