ইতালির ৭০ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে মেডিকেলে চান্স দিপুর

০১ অক্টোবর ২০২০, ১১:৪০ PM
ইতালির সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মাহাজাবিন দিলরুবা দিপু

ইতালির সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মাহাজাবিন দিলরুবা দিপু © সংগৃহীত

ইতালির সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহাজাবিন দিলরুবা দিপু। দেশটির ৭০ হাজার শিক্ষার্থীকে পিছনে ফেলে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন তিনি। এর আগে বাংলাদেশে জন্মগ্রহণকারী দিপু সাত বছর বয়সেই মায়ের সঙ্গে চলে যান ইতালিতে পারি জমান।

জানা গেছে, বাবা সেদেশের প্রবাসী হওয়ায় ছোটবেলা থেকেই মায়ের সাথে সেখানে চলে যান। পরবর্তীতে সেদেশেই হয়ে ওঠে তার পড়াশোনা ও বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই দিপু খুবই মেধাবী, প্রতিটা ক্লাসেই তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন ও বৃত্তি পেয়েছেন।

এবার এরই ধারাবাহিকতায় প্রায় ৭০ হাজার ইতালীর শিক্ষার্থীকে পেছনে ফেলে সেখানকার সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে নিয়েছেন তিনি।

এ বিষয়ে দিপু জানান, তার ইচ্ছা বড় ডাক্তার হয়ে প্রবাস ও দেশের মানুষের সেবা করা। ভবিষ্যতে দেশে ফিরে দরিদ্র ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করা। তিনি সবার দোয়া প্রার্থী।

তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালায়। তার বাবার নাম জাহিদুল ইসলাম দুলাল ও মায়ের নাম রোজিনা আক্তার। তাঁর বাবা সখীপুরবাসীদের নিয়ে গঠিত সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এবং মা রোজিনা আক্তার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা।

ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষিকা হত্যার বিচার দাবিতে ইবিতে মৌন মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন শেষ ১৩ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close