বোয়ালখালীতে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু

৩০ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫২ PM
মৃত্যু

মৃত্যু © প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে সুমাইয়া জান্নাত (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোমদণ্ডী ফুলতল এলাকার খুশি ম্যানসনের ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  সুমাইয়া জান্নাতের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে সে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চন্দ্রিমা বড়ুয়া তাকে  মৃত ঘোষণা করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে।

সুমাইয়া জান্নাত বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ছমত আলী তালুকদার বাড়ীর আব্দুর রহিমের মেয়ে। সে শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রি কলেজের ছাত্রী এবং এবারের এইচ এস সি পরীক্ষার্থী ছিলো।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬