ঢাবির হলের মাঠে গাঁজা গাছ!

০৬ জুলাই ২০২০, ০৯:১৮ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হলের মাঠে গাঁজা গাছ পাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে গাজা গাছের ছবি শেয়ার করলে বিষয়টি সবার নজরে আসে।

ফেসবুকে ওই ছবিটি পোস্ট করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক আবাসিক ছাত্র জুনায়েদ সাদ্দাম। ছবিতে দেখা গেছে, জসীম উদ্দীন হল মাঠের উত্তর-পূর্ব কোণে বিশালাকৃতির একটি গাজা গাছ।

ফেসবুকে ছবি পোস্ট করা জুনায়েদ সাদ্দাম বলেন, ‘জরুরি প্রয়োজনে গতকাল ক্যাম্পাসে গিয়েছিলাম। ভাবলাম হলের দিক থেকে একটু ঘুরে আসি। জসিম উদ্দীন হলের মাঠে দাঁড়িয়ে হঠাৎ চোখ একটি গাছে আটকে গেল। দেখি বিশাল এক গঞ্জিকা বৃক্ষ! বিষয়টি আমি বঙ্গবন্ধু হলের দায়িত্বপ্রাপ্ত গার্ডকে জানিয়েছি এবং প্রক্টর স্যারকেও জানানোর জন্য ফোন করেছিলাম কিন্তু স্যার ব্যস্ত আছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ বলেন, ‘আমি খোঁজ নিয়েছিলাম। সেটি তুলে ফেলা হয়েছে।’ তিনি দাবি করেন, গাছটি জসীম উদ্দীন হলের সীমানায় পড়ে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘এমন একটি তথ্য পেয়েছি। বিষয়টি আমি দেখছি। যদি সত্যি হয়, তাহলে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখছে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close