ঢাবিতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন

০৫ মে ২০২০, ০৫:৫৪ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ল্যাব স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ মঙ্গলবার (৫ মে) এই ল্যাবের উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে ল্যাব পরিদর্শন করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহবায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান, সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কার্স)-এর পরিচালক অধ্যাপক ড. এম এ মালেক, চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ নিজামূল হক ভূইয়া, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এবং গবেষকরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির বৃহত্তর স্বার্থে মানবিক কাজে যারা ল্যাব প্রতিষ্ঠায় ও পরিচালনায় এগিয়ে এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ল্যাব পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে সব ধরণের ঝুঁকি নিরসন বা নিরাপত্তা সংরক্ষনের প্রতি যত্নশীল থাকার অনুরোধ জানান।

উল্লেখ্য, এই ল্যাবে প্রতিদিন প্রায় চারশ’ করোনা ভাইরাস নমুনা  পরীক্ষা করা যাবে। এছাড়া, এই ল্যাবটিকে আরও পূণর্বিন্যাস ও সমৃদ্ধ করলে ভাইরোলজি সংক্রান্ত উচ্চতর গবেষণা কর্মকাণ্ড পরিচালনা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close