বিএসএমএমইউর নতুন উপ-উপাচার্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন

১৫ এপ্রিল ২০২০, ১১:৪৯ PM

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। আজ বুধবার উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অফিসে তিনি যোগদান করেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্মতা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু উপস্থিত ছিলেন। 

তিনি আগামী তিন বছরের জন্য বিএসএমএমইউর উপ-উপাচার্য নিযুক্ত হয়েছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।

যোগদানের পূর্বে আজ বুধবার অধ্যাপক মো. জাহিদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিতি জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। 

নতুন উপ-উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ শাখার পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়। 

এর আগে অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেনকে বিএসএমএমইউর নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ১৩ এপ্রিল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহম্মাদ আবদুল হামিদের আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬