শনিবার ডাকসুতে যাবেন ক্রিকেটার সাকিব

৩১ জানুয়ারি ২০২০, ১১:২৪ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ‘SmartCane Device’ বিতরণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সে অনুষ্ঠানে ডাকসুর আমন্ত্রণে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাকিব। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে ডাকসু। এছাড়াও ডাকসুর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ‘SmartCane Device’ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যৌথভাবে এটা আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু ) এবং চাকরী প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ। ‘SmartCane Device’ সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বিবেচনা করে অনুষ্ঠানটি ডাকসু কনফারেন্স রুমে বিকাল সাড়ে ৪টায় শুরু হবে বলে জানানো হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close