ভারতে সেরা প্রবন্ধকার সম্মাননা পেলেন চবি শিক্ষিকা

২৫ জানুয়ারি ২০২০, ০৯:৪৪ AM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক তাসনুভা রহমান ‘পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ’ আয়োজিত ৩৬তম অধিবেশনে ভারত বহির্ভূত অন্যান্য দেশ বিভাগে ‘সেরা প্রবন্ধকার সম্মাননা’ পেয়েছেন। 

'চট্টগ্রামের সাংস্কৃতিক তৎপরতার একটি রূপরেখা' শীর্ষক প্রবন্ধের জন্য তিনি এ সম্মাননায় ভূষিত হয়েছেন। সম্মাননা পেয়ে তাসনুভা রহমান অনুভূতি প্রকাশ করে বলেন, এ প্রাপ্তি আমাকে কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। একটি বিষয় আমি সব সময় মাথায় রাখি কাজ করে যেতে হবে। অল্প অল্প করে কাজ করব, কিন্তু কাজের মান যেন ঠিক থাকে সেদিকে যত্নশীল হতে হবে। অবশ্যই সৃষ্টিকর্তার রহমত আছে আমার ওপর।

উল্লেখ্য, তাসনুভা রহমান ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২০০২-২০০৩ শিক্ষাবর্ষে ভর্তি হন। এবং ২০১৩ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

জাতীয় জ্বালানি নিরাপত্তায় ড্যাফোডিলের অগ্রযাত্রা: ৩.৪ মেগাও…
  • ০৬ এপ্রিল ২০২৬
কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?
  • ০৬ এপ্রিল ২০২৬
বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
close