আইএইচটি শিক্ষার্থীকে গভীর রাতে নির্যাতন, তদন্তে কমিটি

২৫ জানুয়ারি ২০২০, ০৯:০১ AM

© টিডিসি ফটো

বরিশাল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) হোস্টেলে বৃহস্পতিবার গভীর রাতে এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

নির্যাতনের শিকার আহত মো. সালাউদ্দিন ডেন্টাল অনুষদের পুরাতন প্রথম বর্ষের ছাত্র এবং হোস্টেলের ৪১৩ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।

ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা জানান, পূর্ব বিরোধিতার জের ধরে ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমন, দেবজিৎ, সৈকত, শীর্ষেন্দু ও মুকিতসহ বেশ কয়েকজন বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সালাউদ্দিনের কক্ষে যায়। এ সময় তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সালাউদ্দিন তার কক্ষের দরজা আটকে দিলে প্রতিপক্ষরা দরজা ভেঙে সালাউদ্দিনকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সালাউদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ইন্সটিটিউটের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, মারধরের শিকার ছাত্রকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুনেছেন হোস্টেলের ডায়নিং দখল নিয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনা তদন্তের তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬