দড়িতে বেঁধে মরদেহ বহন, মানবিকতার প্রশ্নে পুলিশ

২৪ নভেম্বর ২০১৯, ০৬:১৩ PM

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাঙ্গাল রেলওয়ে ব্রিজের নিচ থেকে একটি মরদেহটি উদ্ধার করে সান্তাহার রেলওয়ে পুলিশ। জানা গেছে, মরদেহটির খবর পেয়ে সেটি উদ্ধারে দুই যুবককে পাঠায় সান্তাহার রেলওয়ে পুলিশ।

গতকাল শনিবার (২৩নভেম্বর) সকালে উন্মুক্ত মরদেহকে দড়ি ঝুলিয়ে অমানবিকভাবে নিয়ে যায় দুই যুবকক। ছবিটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায় মরদেহটির পা মাটিতে ছুঁয়ে যাচ্ছে। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই পুলিশের মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। শুরু হয়েছে সমালোচনার ঝড়।

এ বিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বনাথ কুমার বলেন, জনবল না থাকায় স্থানীয় দুই যুবককে দিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে অবশ্যই আমরা কফিন ব্যাগে মরদেহ ভরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই।’

বিষয়টি নিয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, সকালে স্টেশনের ২৩৬ নম্বর ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সান্তাহার জিআরপি পুলিশে খবর দেয়। জিআরপি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর মর্গে প্রেরণ করে। মরদেহের পরিচয় এখনো জানা যায়নি।

 

জুমার দিনের যত ফজিলত ও আমল, যে কাজগুলোতে মিলতে পারে গুনাহ ম…
  • ৩০ অক্টোবর ২০২৬
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাস উদগিরণে লাগা আগুন নেভেনি, ১৪৪ ধারা জারি
  • ৩০ অক্টোবর ২০২৬
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই
  • ৩০ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬