প্রো-ভিসি ও ট্রেজারার পেতে যাচ্ছে ১৮ বিশ্ববিদ্যালয়

২৭ জুলাই ২০২৬, ০৬:০৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৬:২২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি লোগো

বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের ৫ মাস পর এসে দেশের সরকারি উচ্চশিক্ষালয়গুলোর শীর্ষ পদে (ভিসি বা উপাচার্য) বড় ধরনের পরিবর্তন এসেছে। তবে এরপরের শীর্ষ পদ প্রো-ভিসি ও ট্রেজারার পদে তেমন পরিবর্তন দেখা যায়নি।

যদিও সম্প্রতি এসব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এরমধ্যে ১৮টি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের প্রজ্ঞাপন যেকোনো সময় হতে পারে। আজ সোমবার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩ বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে প্রো-ভিসি ও ট্রেজারার পেতে যাচ্ছে
তিনটি বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে প্রো-ভিসি ও ট্রেজারার পেতে যাচ্ছে। এরমধ্যে রয়েছে-কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,

৮ বিশ্ববিদ্যালয়ে শুধু প্রো-ভিসি পেতে যাচ্ছে
৮টি বিশ্ববিদ্যালয়ে শুধু প্রো-ভিসি পেতে যাচ্ছে। এরমধ্যে রয়েছে-রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

৭ বিশ্ববিদ্যালয়ে শুধু ট্রেজারার পেতে যাচ্ছে
৭টি বিশ্ববিদ্যালয়ে শুধু ট্রেজারার পেতে যাচ্ছে। এরমধ্যে রয়েছে-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬