১২ হাজার শিক্ষার্থীর এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু রবিবার

০২ মে ২০২৬, ১০:০২ PM , আপডেট: ০২ মে ২০২৬, ১০:৪১ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস রবিবার (৩ মে) থেকে শুরু হবে। ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের ক্লাস এ মাসের দ্বিতীয়ার্ধে শুরু হবে।

শনিবার (২ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০টি আসন, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৭৮টি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত ৭টি মেডিকেল কলেজের ৪৫৫টি আসনের বিপরীতে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১১ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী এ বছর ভর্তির সুযোগ পেয়েছেন। 

এ বছর এমবিবিএস এবং বিডিএস কোর্সের জন্য যৌথ ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন আবেদনকারী অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী সরদার মো. সাখওয়াত হোসেন এমবিবিএস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সারাদেশের ১১২টি মেডিকেল কলেজের সকল নবীন শিক্ষার্থী অনলাইনে যুক্ত থাকবেন। এই অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম। 

এই উপলক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মেডিকেল কলেজ সমূহে তিনদিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠানের পর প্রতিটি মেডিকেল কলেজ তাদের নিজস্ব উদ্বোধনী আয়োজন করবে। 'একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ' স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে প্রতি শিক্ষার্থী একটি করে বৃক্ষ রোপন করবেন।

এর মাধ্যমে সারা দেশে ১২ হাজার বৃক্ষ রোপন করা হবে। এছাড়াও নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং মনোবল বৃদ্ধির জন্য প্রতিটি কলেজে একটি বিশেষ মোটিভেশনাল লেকচারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে মেডিকেল শিক্ষার মানসিক চাপ থেকে উত্তরণে শিক্ষার্থীরা সহযোগিতা পাবে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬