শিক্ষামন্ত্রীকে সমস্যার কথা জানাবে ৪৫ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা

২১ জুন ২০১৯, ০৬:৫৫ PM

দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানান সমস্যার কথা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে তুল ধরবেন বাংলাদেশ ছাত্রলীগ। একইসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনাগুলো রিপোর্ট আকারে প্রধানমন্ত্রীর কাছে জমা দিবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ বিষয়ে বলেন, দেশের ৪৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানান সমস্যা রয়েছে। এ সমস্যাগুলো শিক্ষার্থীদের কাছ থেকে জেনে সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে জানানোর উদ্যোগ বাংলাদেশ ছাত্রলীগ নিয়েছে।

আগামী জুলাইয়ের ১০ তারিখে এই প্রোগ্রাম ঢাকার সেগুনবাগিচার আন্তর্জার্তিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এতে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রীসহ শিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

তিনি জানান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।

রাব্বানী জানান, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের বিদ্যমান যেকোনো সমস্যা, শিক্ষার্থীদের সকল ন্যায়সংগত চাওয়া, শিক্ষার মান বৃদ্ধিতে করণীয়, প্রশাসনের বিমাতা সুলভ ও দায়িত্বহীন আচরণ, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সহ যেকোনো সংগতিপূর্ণ ইস্যুতে সাধারণ শিক্ষার্থীরাও আমাদের জানাতে পারবেন। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবো। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শীর্ষ নেতারা রিপোর্ট আকারে তাদের বিশ্ববিদ্যালয়ে সমস্যাগুলো তুলে ধরলে আমরা সমাধানে কাজ করবো।

তিনি বলেন, আমরা গুরুত্ব অনুসারে মাননীয় শিক্ষামন্ত্রী এবং উপমন্ত্রী মহোদয়ের সাথে সেসকল বিষয়ে আলোচনা করবো, তারা সেগুলোর নোট নেবেন এবং দ্রুততম সময়ে সমাধানের উদ্যোগ নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬