ইয়ামিন–জহিরের নেতৃত্বে বেরোবি ছাত্রদলের আংশিক কমিটি গঠন

২৭ নভেম্বর ২০২৫, ১০:১৭ PM
ইয়ামিন ও জহির

ইয়ামিন ও জহির © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি পাঁচ বছর পর পুনর্গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় ছাত্রদল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবঘোষিত কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়ামিন সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জহির রায়হান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন: জামায়াত প্রার্থীর প্রচারণায় বিএনপির দফায় দফায় হামলা-গুলিবর্ষণ, শতাধিক গাড়ি ভাঙচুর

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অন্যান্য পদগুলোও ঘোষণা করা হয়। এতে সিনিয়র সহ-সভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পি, সহ-সভাপতি মো. তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, দপ্তর সম্পাদক মো. সুমন হোসাইন, প্রচার সম্পাদক মো. মাসুদ রানা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা. আসমা আক্তার খুশিকে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ জুন সর্বশেষ বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। দীর্ঘ পাঁচ বছর পর নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হলো।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬